সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, কালের বার্তা

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গোবিন্দগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহাম্মেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *