সর্বশেষ :
19 Oct 2026, Mon

সাঁতার না জানায় পুকুরের সিঁড়ির নিচে মিলল স্কুলছাত্রের নিথর দেহ

সাঁতার না জানায় পুকুরের সিঁড়ির নিচে মিলল স্কুলছাত্রের নিথর দেহ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুক্তাদির নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুক্তাদির ওই এলাকার কুরবান হোসেনের ছেলে এবং সে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে ছিল মেঝু।

স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মুক্তাদির বন্ধুদের সাথে ফুটবল খেলার পর দক্ষিণ শিমুলিয়া নূরানী কবরস্থান সংলগ্ন একটি পুকুরে গোসলে নামে। মুক্তাদির সাঁতার জানতো না। গোসলে নামার পর দীর্ঘক্ষণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পুকুরের ঘাটের সিঁড়ির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদিরকে মৃত ঘোষণা করেন।

এই অকাল মৃত্যুতে মুক্তাদিরের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *