সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.) এর ৪৪তম দোয়া অনুষ্ঠিত

দোহারে বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.) এর ৪৪তম দোয়া অনুষ্ঠিত

দোহার (ঢাকা): বিশ্বজুড়ে আজ শনিবার (৪ অক্টোবর-২৫ খ্রি., ১১ রবিউস সানি-১৪৪৭ হি.) যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ফাতেহা ইয়াজদাহম। এটি সুফিবাদের প্রতিষ্ঠিত সুফি আওলিয়াকুলের শিরোমণি হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস। হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি-তে তাঁর ওফাত হয়, যা স্মরণ করে প্রতি বছর এই বিশেষ ফাতেহা পালিত হয়। ফারসি শব্দ ‘ইয়াজদাহম’ বা ‘ইয়াজদাহাম’-এর অর্থ ‘এগারো’, যা হিজরি মাসের একাদশতম দিনের দিকে ইঙ্গিত করে।

এই ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ দিনে মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব আবদুল কাদির জিলানী (রহ.)-এর আত্মার মাগফেরাত কামনায় বিশ্বজুড়ে দোয়া, ফাতেহা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হয়। এই দিবস তাঁর স্মরণীয় জীবন ও আধ্যাত্মিক অবদানের কথা মনে করিয়ে দেয়।

 

ঐতিহ্য ও ভাবগাম্ভীর্যের ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলাতেও এ বছর যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকার বেগম আয়েশা শপিং কমপ্লেক্স এর ২য় তলায় এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিশ্ব শান্তির অন্বেষায় ‘গাউছিয়া কাদেরীয়া তরিকত বাংলাদেশ এর খেদমতে আশেকান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের দীর্ঘ ৪৪ বছর (বাৎসরিক) যাবত পালন করে আসছেন। প্রতি বছরের মতো এবারও তাঁর উদ্যোগে এই আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের যুগ্ম আহ্বায়ক ও স্টুডেন্ট ফোরাম-৭২ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ (আবুল খালাসী) , স্টুডেন্ট ফোরাম-৭২ এর সাধারণ সম্পাদক মো. সোলাইমান শরীফ, দোহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, পদ্মা সরকারি কলেজের অধ্যাপক মো. আলমগীর হোসেন,  মো. সবুজ মিয়া, মো. শাহাদাত হোসেন, আদিবুর রহমান লেলিন, মো. আমিনুর রহমান, আব্দুল শাহীন, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন  সাংবাদিক নাজমুল হোসেন অন্তর ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শরীফ।

 

অনুষ্ঠানে বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জীবনী নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানগণ গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে এই ঐতিহাসিক দিবসে অংশ নিয়ে মহান এই আধ্যাত্মিক ব্যক্তিত্বকে স্মরণ করেন। শেষে মোনাজাত ও দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *