সর্বশেষ :
19 Oct 2026, Mon

শবে কদর: ফজিলতপূর্ণ রাতে ইবাদতে মনোযোগ দেওয়ার আহ্বান আলেমদের

শবে কদর: ফজিলতপূর্ণ রাতে ইবাদতে মনোযোগ দেওয়ার আহ্বান আলেমদের

পবিত্র শবে কদর ইসলামী শরিয়তে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতে ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।

আলেমরা জানান, শবে কদরের ফজিলত অর্জনের জন্য এ রাতে বেশি বেশি নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দরুদ শরিফ পাঠ এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা উত্তম। পাশাপাশি দান-সদকা করা, মানুষের প্রতি ভালো আচরণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন নেক আমল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া এ রাতে অবহেলায় সময় কাটানো, অযথা আড্ডাবাজি, চিৎকার-চেঁচামেচি, আতশবাজি বা গোল্লা ফোটানোসহ সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আলেমরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *