সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে অনুদানের চেক বিতরণ

খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে অনুদানের চেক বিতরণ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পবিত্র ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। সোমবার (১৬ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় জেলার মুসলিম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২৮৮ জন ইমাম-মুয়াজ্জেমের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

অনুদানের চেকগুলো ইমাম-মুয়াজ্জেমদের হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এসময় তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষে আমরা সামান্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। খাগড়াছড়ি জেলা পরিষদ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি আপনাদের কথাও ভাবছে। ভবিষ্যতে যেন কেউ বাদ না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে।

পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত ইমাম-মুয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য সম্মানির ব্যবস্থা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, জয়া চাকমা, মাহবুব আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *