সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

লামায় ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা, কালের বার্তা

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডন-এর ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। পৌরসভা এলাকার পশ্চিম রাজবাড়ীর বাসিন্দা নুর নাহার বেগম নামে এক নারীর বিরুদ্ধে এই জমি দখলের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

জমি দখল করতে না পেরে প্রতিপক্ষ নুর নাহার বেগম এখন মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনসহ নানাভাবে হয়রানি করছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী সিদ্দিকুল আলম ডন। তিনি হয়রানির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডনের অভিযোগ অনুযায়ী, তিনি লামা উপজেলার ২৯৩ নম্বর ছাগলখাইয়া মৌজা, ৩৬ নম্বর খতিয়ান, ১৩৫২-এর অংশ থেকে ১২ শতক জমি ক্রয় করে সেখানে সীমানা পিলারসহ ঘেরাবেড়া দিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন।

লামা সদর ইউনিয়নের মেরাখেলা গ্রামের বাসিন্দা মাচানু মার্মা ৯ লাখ ৬০ হাজার টাকায় এই জমি তাঁকে বিক্রি করেন।

কিন্তু পশ্চিম রাজবাড়ীর মনির আহমদের স্ত্রী নুর নাহার বেগম (৪৫) ওই জমি নিজের দাবি করে সিদ্দিকুল আলম ডনের ভোগদখলে থাকা জমি জবরদখলের পাঁয়তারা শুরু করেন। একপর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি ফৌজদারি মামলা করেন।

জমির বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিকভাবে পরিমাপ ও পরিচিহ্নন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা জাবের উদ্দিনসহ অনেকে জানান, পরিমাপ ও চিহ্নিতকরণের ফলাফলে দেখা গেছে—সিদ্দিকুল আলম ডনের জমিতে তিনিই দখলে আছেন, আর নুর নাহার বেগম তার নিজ জমিতেই অবস্থান করছেন।

স্থানীয়দের দাবি, নুর নাহার বেগমের দখলকৃত ৪২ শতক জমি সিদ্দিকুল আলম ডনের জমি থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ গজ পূর্বদিকে অবস্থিত। তা সত্ত্বেও নুর নাহার বেগম অযথা সিদ্দিকুল আলম ডনের জমি নিজের দাবি করে বিরোধ সৃষ্টি করছেন।

ভুক্তভোগী সিদ্দিকুল আলম ডন বলেন, নুর নাহার বেগমের জমি দখল চেষ্টার প্রশ্নই ওঠে না। বরং তিনি লোভের বশে অনেক দূর থেকে এসে আমার ক্রয়কৃত, ভোগদখলীয় ও নিষ্কণ্টক জমি জবরদখলের চেষ্টা করছেন। তিনি নুর নাহার বেগমের সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নুর নাহার বেগম ও তার পরিবারের সদস্যরা আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সিদ্দিকুল আলম ডন আমাদের দখলীয় এক কানি জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *