সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনা মডেল কলেজে পুলিশ কমিশনারের বার্তা: খারাপ বন্ধু ত্যাগ করে নিজেকে গড়ার এটাই সময়

খুলনা মডেল কলেজে পুলিশ কমিশনারের বার্তা: খারাপ বন্ধু ত্যাগ করে নিজেকে গড়ার এটাই সময়, কালের বার্তা

খুলনা: খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ অনুষ্ঠান আজ ১২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, বিপিএম (সেবা)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষা এমন এক শক্তি, যা মানুষকে শুধু জ্ঞানী করে তোলে না, তাকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে তোলে। সেজন্য তোমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে।

তিনি বন্ধু নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, যে বন্ধু খারাপ কিছু অফার করে, সে কিন্তু প্রকৃত বন্ধু নয়।

তিনি আরও বলেন, এখন জীবন গড়ার সময়। তাই সময়কে অপচয় না করে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। নিজেকে জানার মাধ্যমে যে যে কাজে পারদর্শী, সে বিষয়ে মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ ও উৎসাহ প্রদান করেন পুলিশ কমিশনার।

খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজ্জামান, প্রফেসর এ. টি. এম. বদরুজ্জামান, প্রভাষক (দর্শন) মো. সালাহউদ্দিন, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *