সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে চায়না দুয়ারী জাল কারখানায় অভিযানে ৬০০ পিস অবৈধ জাল জব্দ ও বিনষ্ট

দোহারে চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান, ৬০০ পিস অবৈধ জাল জব্দ ও বিনষ্ট, কালের বার্তা

দোহার (ঢাকা): ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ-এর নেতৃত্বে বুধবার (১২ নভেম্বর) ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬০০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই অভিযানটি দোহারের বিলাশপুর ইউনিয়ন এলাকার চারটি চায়না দুয়ারী জাল কারখানায় পরিচালিত হয়।

প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ-এর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প) কৌশিক সরকার, উপ-সহকারী পরিচালক (জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়, ঢাকা) পল্লবী হাওলাদার ও দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।

এই অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে উৎপাদিত এসব চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *