শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৮৯ বোতল ভারতীয় অফিসারস চয়েস মদ জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ১০৫৩ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার গাছবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় অফিসারস চয়েস মদ জব্দ করা হয়। জব্দ করা মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

