সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): “চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৬৩/১-টি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবা রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩৫ বিজিবি জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

