সর্বশেষ :
19 Oct 2026, Mon

রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিনের সাফল্য, রোগীদের জন্য প্রস্তুত ‘এন্টারোমিক্স’

রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিনের সাফল্য, রোগীদের জন্য প্রস্তুত ‘এন্টারোমিক্স’

ডেস্ক: ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’, যা সফল ট্রায়ালের পর এখন রোগীদের জন্য ব্যবহারের উপযোগী বলে ঘোষণা দিয়েছে ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)।

ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এফএমবিএ’র প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ ঘোষণা দেন। তিনি জানান, এ ভ্যাকসিন প্রচলিত পদ্ধতির মতো দুর্বল ভাইরাস ব্যবহার করে না। বরং এটি মানবদেহের কোষকে বিশেষ প্রোটিন তৈরির প্রশিক্ষণ দেয়, যা পরে ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে।

গবেষণায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে উল্লেখযোগ্য ফল হলো—ক্যানসারের ধরন অনুযায়ী টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা তাদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গবেষকরা আরও জানান, এ ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী অনুমোদন পেলে ‘এন্টারোমিক্স’ ক্যানসার চিকিৎসায় এক বৈপ্লবিক যুগের সূচনা করতে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *