সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

দোহারে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অভিযানে ১ হাজার পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার দুটি কারখানায় অভিযান চালিয়ে আরও ৫০০ পিস জাল ধ্বংস করা হয়। এছাড়া জালে ব্যবহৃত লোহার খাঁচা পোড়ানোর পর উন্মুক্ত নিলামে মোট ৩৫,৬২৫ টাকা (ভ্যাট ও আইটি সহ) বিক্রি করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা (দোহার) ও তার টিম। কোস্টগার্ড ও নৌ পুলিশ।

প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *