সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনার সভা শুরু

দোহারে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনার সভা শুরু

নিজস্ব প্রতিনিধি (দোহার): ঢাকার দোহার উপজেলায় শুরু হতে যাচ্ছে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনার সভা। যারা ওয়ার্ড সভায় অংশ নিতে পারেননি, তাদের জন্য ইউনিয়ন সভায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। এসব সভায় স্থানীয় জনগণ তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে পারবেন এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে অংশ নিতে পারবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ইউনিয়নে নির্ধারিত দিন ও সময়ে সভা অনুষ্ঠিত হবে। সময়সূচি নিম্নরূপ—

  • বিলাসপুর ইউনিয়ন পরিষদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, বিলাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • কুসুমহাটি ইউনিয়ন পরিষদ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • মাহমুদপুর ইউনিয়ন পরিষদ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • মুকসুদপুর ইউনিয়ন পরিষদ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩টা, মুকসুদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • নারিশা ইউনিয়ন পরিষদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ: ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • রাইপাড়া ইউনিয়ন পরিষদ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, রাইপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

  • সুতারপাড়া ইউনিয়ন পরিষদ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা, সুতারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

সভাগুলো বাস্তবায়ন করছে ইউনিয়ন পরিষদসমূহ, দোহার, ঢাকা। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, ঢাকা এবং উপজেলা প্রশাসন, দোহার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই প্রতিটি ইউনিয়নের মানুষকে সক্রিয়ভাবে এই সভায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *