সর্বশেষ :
19 Oct 2026, Mon

মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জালের কারখানায় অভিযান, কোটি টাকার জাল ও সরঞ্জাম জব্দ

মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জালের কারখানায় অভিযান, কোটি টাকার জাল ও সরঞ্জাম জব্দ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় অবস্থিত একটি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ অঞ্চলের আওতাধীন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে-

  • প্রায় ৪ লাখ মিটার (মোট ২০ লাখ বর্গমিটার) অবৈধ কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
  • ২০ হাজার পিস সুতার রিল, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
  • ৫ হাজার পিস ববিন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও সরঞ্জামের মোট আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *