সর্বশেষ :
19 Oct 2026, Mon

চুক্তিভঙ্গের অভিযোগে ফের দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

চুক্তিভঙ্গের অভিযোগে ফের দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আগামীকাল (মঙ্গলবার) নতুন করে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিদ্রুপাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সোমবার দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, বিক্ষোভ প্রত্যাহারের সময় সরকারের সঙ্গে হওয়া সমঝোতা মানা হচ্ছে না। তাঁর দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লিসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে।

সিজেপি সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে। এগুলো হলো- আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি, নতুন করে কোনো মামলা না দেওয়া এবং আলোচনায় হওয়া আইনি সমঝোতার লিখিত কপি হস্তান্তর।

দলটি জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে এসব দাবি পূরণ না হলে তারা আবারও রাজপথে বিক্ষোভে নামবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। এ ঘটনায় সোমবার ভারতের লোকসভায়ও তুমুল হট্টগোল হয়। একই দিনে সরকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কঠোর শাস্তির বিধান রেখে নতুন একটি বিল সংসদে উপস্থাপন করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *