জয়পুরহাট: রোববার (২ নভেম্বর) জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টালসহ ফেসবুকে জয়পুরহাটের পাঁচবিবির বড়পুকুরিয়া শাহসুফি বালিকা দাখিল মাদরাসায় ‘চাকরি দেওয়ার নামে সুপারের ৫ লক্ষ টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।
এলাকার কতিপয় ব্যক্তির মনগড়া তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা মিথ্যা নিউজ প্রকাশ করায় আমার ও মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযোগকারীদের নিকট থেকে আমি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তির নিকট থেকে অর্থ লেনদেন করি নাই। তবে মাদ্রাসার সাবেক সভাপতি উপজেলা আ’লীগের সম্পাদক জিহাদ মণ্ডলের সঙ্গে কেউ যদি লেনদেন করে থাকে, তার দায় আমার বা প্রতিষ্ঠানের নয়।
এছাড়া সরকারি বিধি মোতাবেক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে কোনো অর্থ লেনদেনের প্রশ্নই ওঠে না।
এমন মিথ্যা তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান প্রতিষ্ঠানের সুপার মো. আয়েন উদ্দিন।

