সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ, কালের বার্তা

কুষ্টিয়া: কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে ১১৫টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তে উঠে এসেছে কুষ্টিয়ার এডিসি জেনারেল (সার্বিক) জাহাঙ্গীর আলম সহ তিন কর্মকর্তার নাম। তার পর থেকেই শুরু হয়েছে শহরজুড়ে তোলপাড়। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও দুর্নীতি বিরোধী ছাত্র-জনতা।

সিভিল সার্জন অফিসে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এডিসি জেনারেল জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শাহাদত হোসেন কবির, পিইসি’র খুলনা উপ-পরিচালক নাসরিন সুলতানাসহ সকল দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দাবি করে সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে দুর্নীতি বিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ইমরান প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *