নাটোর: নাটোরে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উপলক্ষে মাদ্রাসা মোড় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড় এলাকায় জুলাই স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা চেম্বার অব কমার্স-এর অডিটোরিয়াম হল রুমে আলোচনা ও আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা এনসিপি’র আহ্বায়ক কমিটি পরিচিতি সভায় নাটোর জেলা এনসিপি’র আহ্বায়ক মো. আব্দুল মান্নাফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়নার সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইফতেখার শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রকিব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার ও মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. শিবলু শেখ ও মো. তৌফিক নিয়াজ সহ বাগাতিপাড়া উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক আরিফুল ইসলাম তপু, সিংড়া উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম প্রমুখ।

