সর্বশেষ :
19 Oct 2026, Mon

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর কাতার, বাহরাইন, আমিরাত ও কুয়েতে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর কাতার, বাহরাইন, আমিরাত ও কুয়েতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

বাহরাইন জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সেখানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

বার্তা সংস্থা Reuters জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। সকালে ইসরাইলের সঙ্গে মিলে হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। রয়টার্স মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে এবং নাগরিকদের নিরাপদে থাকার সতর্কবার্তা দিয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *