সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক স্বর্ণ পাচারকারী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. মতিয়ার রহমান মিন্টু (৩৫)।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি টহলদল সীমান্তে দায়িত্ব পালনকালে মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় পশ্চিম উচনা সীমান্ত পিলার ২৮১/১৫-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তার শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও একটি সাইকেলসহ তাকে আটক করা হয়।

হাটখোলা বিওপির সুবেদার মো. এনামুল হক জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট ব্যাটালিয়নে নেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *