সর্বশেষ :
19 Oct 2026, Mon

পবিত্র রমজানে দোহার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজানে দোহার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোহার প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে দোহার প্রেসক্লাব-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৯ রমজান সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি-এর সভাপতি খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হবে। যত বড় শক্তিশালী ব্যক্তি বা দলীয় নেতা হোক না কেন, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সমাজের অসঙ্গতি ও অনিয়মের পাশাপাশি সফলতাও তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, ভূমিদস্যুতা, বিচারের নামে প্রহসন, প্রশাসনে দলীয় বা সাংবাদিক পরিচয়ে তদবির এবং মাদকসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস. এম. কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, পিস ওয়ে হিউম্যান রাইটস সোসাইটির দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, প্রকৌশলী এম.এ খান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর আতিকুর রহমান সোহানসহ আরও অনেকে।

এসময় নবাবগঞ্জ প্রেসক্লাব ও দোহার প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *