সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভিসা নিয়ে নতুন সুবিধা চালু করল সৌদি আরব

ভিসা নিয়ে নতুন সুবিধা চালু করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতে নতুন প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর আওতায় ভ্রমণকারীরা একই সঙ্গে ফ্লাইট, হোটেল, ই-ভিসা এবং অন্যান্য ভ্রমণ–সম্পর্কিত সেবাসহ একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা পাবেন।

মঙ্গলবার (৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পরীক্ষামূলকভাবে সরকারের অনুমোদিত নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সেবা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় পর্যটকদের আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আবেদন করতে হবে না। পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন পর্যটন কার্যক্রমও প্যাকেজে যুক্ত করা যাবে। তবে উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম ও ২৪ ঘণ্টার গ্রাহকসেবা নিশ্চিত করতে সক্ষম অনুমোদিত এজেন্সিগুলোই এই সুবিধা দিতে পারবে।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া এই উদ্যোগ দেশটির পর্যটন খাতকে আরও সম্প্রসারণে সহায়তা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা বিদেশি পর্যটকদের জন্য সৌদি আরব ভ্রমণকে আরও সহজ, স্মার্ট ও ঝামেলামুক্ত করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *