দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় ইউনিয়ন পর্যায়ে গৃহস্থালী পুকুরে প্রদর্শনীর জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্পের সুফলভোগীরা এবং উপজেলার অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালী পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণ, পুষ্টির চাহিদা পূরণ এবং পরিবারের অতিরিক্ত আয় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

