সর্বশেষ :
20 Oct 2026, Tue

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে লামায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে লামায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল

বেলাল আহমদ, লামা (বান্দরবান): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বান্দরবানের লামায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা, ত্যাগ, দীর্ঘ সংগ্রাম ও অদম্য সাহস দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস। দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান ও আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং তাঁর ত্যাগ ও সংগ্রামকে মহান আল্লাহর দরবারে কবুল করার জন্য বিশেষ প্রার্থনা জানান।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাকের হোসেন, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, লামা উপজেলা; জোছনা বেগম, সভাপতি, মহিলা দল, লামা উপজেলা; মো. মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য সচিব, যুবদল, লামা উপজেলা; মো. ইব্রাহিম, আহ্বায়ক, কৃষক দল, লামা উপজেলা; বাবু মং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল; মো. আমির হোসেন, সদস্য সচিব, কৃষক দল, লামা উপজেলা; মো. বেলাল উদ্দিন, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, পৌর শাখা; মো. চান মিয়া ও মো. আলম, যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা ছাত্রদল; মংসাই মারমা, সাধারণ সম্পাদক, গজালিয়া ইউনিয়ন ছাত্রদল ও আহ্বায়ক সদস্য, উপজেলা ছাত্রদল; মো. আব্দুল্লাহ আল নোমান, আহ্বায়ক, পৌর ছাত্রদল এবং আল আমিন, নেতা, যুবদল, লামা উপজেলা।

এছাড়াও মাহফিলে লামা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *