আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): দেশমাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং তাঁর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা বিএনপির সম্পাদক সাঈদ ইবনে আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম পিন্টু, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হক চেয়ারম্যান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রাহিদ হোসেন মেম্বার, জেলা যুবদল নেতা মো. আনিছুর রহমান আনিছ, গোলাম রব্বানী মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, পৌর মহিলা দলের সম্পাদিকা গোলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, বর্তমান কমিটির আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাব্বিউল ইসলাম রকি এবং মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মী।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের প্রতীক। তাঁর আদর্শকে বুকে ধারণ করে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
দেশমাতা মহীয়সী এ নেত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

