সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিগত সরকারের অবহেলায় হামের ঝুঁকি বেড়েছে, নবাবগঞ্জে টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলায় হামের ঝুঁকি বেড়েছে, নবাবগঞ্জে টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী

নবাবগঞ্জ (ঢাকা): দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম একটি ভয়াবহ রোগ হলেও বিগত সরকারের অবহেলায় হামের ঝুঁকি বেড়েছে। ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চালু না থাকায় বর্তমানে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দ্রুততার সঙ্গে এ টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১২ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে টিকাদান কর্মসূচি শুরু হবে। আর ২৩ মে থেকে সারাদেশে একযোগে বৃহৎ পরিসরে হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *