সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাহাড়ে বৈসাবি উৎসব নিয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

পাহাড়ে বৈসাবি উৎসব নিয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পাহাড়ে আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনী সমন্বয় সভা করেছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

এ সময় তিনি আসন্ন পাহাড়ের সামাজিক উৎসব ‘বৈসাবি’ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। একইসাথে উৎসবসমূহ যাতে নির্বিঘ্নে উদযাপন করা যায়, তার জন্য নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, যাতে কোনো প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।

সমন্বয় সভায় খাগড়াছড়ি পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সহ জেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *