সর্বশেষ :
19 Oct 2026, Mon

বারুয়াখালীতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বারুয়াখালীতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বারুয়াখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল কালাম খন্দকার, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা বিএনপি।

সভাপতিত্ব করবেন মো. জিন্নাত আলী ফরাজী, সভাপতি, বারুয়াখালী ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মো. আক্কাছ উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক, বারুয়াখালী ইউনিয়ন বিএনপি।

আয়োজকরা জানিয়েছেন, দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *