সর্বশেষ :
19 Oct 2026, Mon

শহীদ জিয়ার স্মরণসভায় দুলু: গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শহীদ জিয়ার স্মরণসভায় দুলু: গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নাটোর প্রতিনিধি: ‘বিএনপির গণতন্ত্র যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য সবাই সজাগ থাকবেন। সতর্ক থাকবেন যেন কোনো ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে না ওঠে।’ জাতীয় সংসদের হুইপ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের বড়াইগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সোমবার (১ জুন) উপজেলার বনপাড়া কলেজ মাঠে উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এম. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হুইপের একান্ত সহকারী শামসুল আলম রনি, জেলা বিএনপির সাবেক সদস্য জামালউদ্দিন আলী, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলম, সাবেক সদস্যসচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসহাক আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু ও খলিলুর রহমান গাজী, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার বয়াত রেজা প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *