সর্বশেষ :
20 Oct 2026, Tue

বাংলাদেশে কোনো সংকট হলে জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে -নাটোরে দুলু

বাংলাদেশে কোনো সংকট হলে জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে -নাটোরে দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই ১৯৭১ সালের ২৫ মার্চ, যখন বাংলাদেশ সিদ্ধান্তহীনতা ও হতাশার মধ্যে ছিল, ঠিক সেই ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন ‘মেজর জিয়া বলছি।’ এই এক ঘোষণাতেই বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে রূপ লাভ করে।

তিনি আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ. এইচ. তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান, আহ্বায়ক কমিটির সদস্য রূপচান, মামুনুর রশিদ পিন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *