সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে আদালত চত্বরে বাদী ও আসামি পক্ষের সংঘর্ষ, আটক ৩

নাটোরে আদালত চত্বরে বাদী ও আসামি পক্ষের সংঘর্ষ, আটক ৩

নাটোর প্রতিনিধি: নাটোরে আদালত চত্বরে বাদী ও বিবাদী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালত চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় অবস্থিত ১২ দশমিক ৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমির ভোগদখল নিয়ে আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধের জেরে নাটোর এডিএম কোর্টে একটি মামলা চলমান রয়েছে।

আজ মামলার হাজিরা শেষে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় নাটোর ডিসি অফিসে অবস্থানরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নাটোর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের তিনজন সদস্য- লিটন, জনি ও রানাকে আটক করেছে। আটক ব্যক্তিরা বর্তমানে নাটোর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *