সর্বশেষ :
19 Oct 2026, Mon

ফিফা বিশ্বকাপের ৭২.৭০ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

ফিফা বিশ্বকাপের ৭২.৭০ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ (সম্প্রচারস্বত্ব) কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন পায়।

সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। ফিফার কাছ থেকে সরাসরি এই স্বত্ব কেনা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *