সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে ৩০ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করলেন এমপি

শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে ৩০ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করলেন এমপি

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীমঙ্গল উপজেলার ১৭টি পরিবারের মাঝে ৩০ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগ। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ও ত্রাণ বিভাগের আয়োজনে আজ দুপুর ২টায় এসব টিন বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *