সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি থানা পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

পাঁচবিবি থানা পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি বিটুল সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গোপালপুর এলাকায় মাদক ব্যবসায়ী বিটুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ১৬০ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

থানার রেকর্ড অনুযায়ী, বিটুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১৩টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, বিটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রবিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *