মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে মনোরম পরিবেশ ও আনন্দঘন আমেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক নৌকা ভ্রমণ। উপজেলার বিখ্যাত পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’খ্যাত পাটুল বিলে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
প্রতিবেদনে জানা যায়, দিনব্যাপী এ আয়োজনে প্রেস ক্লাবের সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সুধীজন অংশ নেন। পাটুল বিলের বিস্তীর্ণ জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নৌকায় ভেসে অংশগ্রহণকারীরা দিনটি উপভোগ করেন।
নলডাঙ্গা মডেল প্রেস ক্লাবের সভাপতি রানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নৌকা ভ্রমণে ক্লাবের সাংবাদিকরা বলেন, পেশাগত কর্মব্যস্ততার মাঝে এমন সামাজিক ও বিনোদনমূলক আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে পাটুল বিলের নয়নাভিরাম সূর্যাস্ত উপভোগের মধ্য দিয়ে দিনব্যাপী এ আনন্দমুখর নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।

