সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবি ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক ফুটবলাররা

পাঁচবিবি ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক ফুটবলাররা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব-এর সাবেক ফুটবলাররা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার দুপুরের পর ইউএনও মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পাঁচবিবি স্টেডিয়াম-এর অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব-এর সদস্য সচিব সাবেক ফুটবলার মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক সম্পাদক শ্রী বাবলু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শ্রী রবি উড়াও, দপ্তর সম্পাদক মো. শফিউল ইসলাম এবং প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি ইউএনও মহোদয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *