আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে ছাগল প্রদান করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ২’শ জন হতদরিদ্র নারী-পুরুষের প্রতিজনকে ২’টি করে উন্নত জাতের ছাগল প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদ উপকারভোগীদের মাঝে ছাগলগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফয়সাল রাব্বী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, প্রাণিসম্পদ অফিসের কর্মচারীবৃন্দসহ উপকারভোগীরা।

