সর্বশেষ :
20 Oct 2026, Tue

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, কালের বার্তা

কেরানীগঞ্জ: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কর্তৃক দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি।

গত ০৫ নভেম্বর ভোর সকালে জনৈক আব্দুস সালাম আকাশ (২৮), তাঁর নিজস্ব LIFAN KPT কোম্পানির ১৫০ সিসির কালো রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ল-৫৪-১১০৬) যোগে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে যাওয়ার জন্য নিজ বাসা থেকে বের হন। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া আন্ডারপাস সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে রোডের মাওয়াগামী ফ্লাইওভারের উপর পৌঁছালে ০৩ জন ছিনতাইকারী আব্দুস সালাম আকাশকে ঘিরে ধরে। তারা ধারালো চাকু দেখিয়ে হত্যার ভয় দেখিয়ে তাঁর মোটরসাইকেল, আই-ফোন, নগদ টাকা ও মানিব্যাগসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।

আব্দুস সালাম আকাশ এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-১২(১১)২৫, ধারা ৩৯২ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।

বুধবার (০৬ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামি মো. রাজু হাওলাদার (২৬)-কে গ্রেফতার করা হয়। রাজু হাওলাদার ঝিলমিল এলাকাসহ অন্যান্য অপরাধপ্রবণ এলাকায় ছিনতাইয়ের মূল হোতা হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি এবং দেখানো মতে, বাদীর ছিনতাই হওয়া লুন্ঠিত মোটরসাইকেলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ মন্দির সংলগ্ন পাকিজা গলির জনৈক ইউনুস মিয়ার বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়।

সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামির বিরুদ্ধে আরও ০২টি ছিনতাই মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *