সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিবাসীর কল্যাণে ইউএনও’র নানাবিধ পদক্ষেপ

পাঁচবিবিবাসীর কল্যাণে ইউএনও’র নানাবিধ পদক্ষেপ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবিবাসীর কল্যাণে নানাবিধ সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ। বিশেষ করে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনেও তিনি পাঁচবিবিতে যোগদানের পর থেকে প্রতিনিয়ত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এরই মধ্যে তিনি ঈদের বাজার মনিটরিং, ন্যায্যমূল্যে ঈদের পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা, বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিরাপদ চলাচলের জন্য রাস্তার যানজট নিরসন, বাইক চালকদের লাইসেন্স চেকিং, হেলমেটবিহীন চালকদের সতর্কীকরণ ও পরামর্শ প্রদান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য সরকারের দেওয়া ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনহিতকর কাজ করে চলেছেন মানবিক এ কর্মকর্তা।

এছাড়াও গত দুই দিনের অতিবৃষ্টিতে কৃষকদের জমির আলু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সরেজমিনে মাঠে উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এমনকি সমাজ থেকে মাদক নির্মূলে জনবান্ধব এ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বিভিন্ন মাদক স্পট পরিদর্শন করেন এবং মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো কাজে ফিরে আসার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

ইউএনও মহোদয়ের সময়োপযোগী এসব কার্যক্রম দেখে অনেকেই তার প্রতি সাধুবাদ জানিয়েছেন। এসব কাজে সহযোগিতা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানা পুলিশ, উপজেলা কৃষি কর্মকর্তা ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ।

ইউএনও সেলিম আহমেদ বলেন, আমি যতদিন পাঁচবিবিতে থাকব ততদিন আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আর এসব কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *