সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির এতিম শিশুরা পেল সৌদি খেজুর

পাঁচবিবির এতিম শিশুরা পেল সৌদি খেজুর

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কওমি মাদ্রাসার অধ্যায়রত গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসার মুহতামিম ও কমিটির সদস্যর মাঝে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন বা দেড়শ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন এতিমখানার ছাত্র/শিক্ষক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *