সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ২৪ পিস নেশার অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবিতে ২৪ পিস নেশার অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস নেশার অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মো. সুমন খাঁ (৪৫) এবং নওগাঁর বদলগাছী উপজেলার নিহনপুর গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে মো. সুজন হোসেন (৩৮)।

শুক্রবার দুপুরে পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবির ও এএসআই আলতাব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালান। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৪ পিস নেশার অ্যাম্পুল উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ২৪ পিস নেশার অ্যাম্পুল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *