সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দোহারে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দোহার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দোহার উপজেলার লটাখোলা বাঁশতলা এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. মহসীন আহমেদ (২৭), জয়পাড়া থানার মোড় এলাকার ভাড়াটিয়া (মূল বাড়ি দক্ষিণ অরঙ্গবাদ) মৃত অছিম উদ্দিনের ছেলে সেলিম (৪০) এবং পশ্চিম ধোয়াইর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আউলাদ হোসেন (৩১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোহার থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ ঘোষ, এসআই তন্ময় কুমার চক্রবর্তী ও এসআই কৃষ্ণ পোদ্দারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

দোহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে দোহার থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *