আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন এবং প্রকল্প অফিস সহায়ক মো. জুয়েল রানাকে সঙ্গে নিয়ে ইউএনও পৌর শহরের পাঁচমাথা, তিনমাথা, বাসস্ট্যান্ড, সৈয়দ নুরুদ্দিন এতিমখানা, রেলস্টেশন, বাগজান বাজার ও গির্জাসহ বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল নারী-পুরুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।
ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে অনেক শীতার্ত মানুষ খুশি ও হতবাক হয়ে পড়েন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ বলেন, চলতি শীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৬০০ কম্বল গরিব, অসহায়, বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

