সর্বশেষ :
19 Oct 2026, Mon

চাঁদা না দেওয়ায় ফেক আইডি দিয়ে কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

ফেক আইডি দিয়ে কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার

কুষ্টিয়া প্রতিনিধি: চাঁদা না দেওয়ায় কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. লাল্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও ওই ফেক আইডি থেকে কুষ্টিয়ার অন্যান্য পেশাদার সাংবাদিকদের জড়িয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

জিডি সূত্রে জানা গেছে, সম্প্রতি অজ্ঞাত পরিচয়ধারীরা Facebook-এ ভুয়া আইডি খুলে কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, Jannatul Mithila Soha (Facebook Link: https://www.facebook.com/share/1aFtWQ83np) পরিচয়ধারী একটি ফেক ফেসবুক আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে পোস্ট দিয়ে অপপ্রচার ও হয়রানি করা হচ্ছে।

ফেক আইডি দিয়ে কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার

ভুক্তভোগী কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মো. লাল্টু জানান, ফেক আইডি থেকে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, একটি পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল এবং সেই দাবি পূরণ না করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাউসার বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *