সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও PR পদ্ধতির গণভোটের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

খাগড়াছড়িতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও PR পদ্ধতির গণভোটের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি ও আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি এবং গণভোটের মাধ্যমে পিআর (PR) পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানান। দাবিসমূহ মানা না হলে কর্মসূচি চলমান থাকবে এবং ভোট বর্জন করা হবে বলেও মন্তব্য করেন বক্তারা। একই সাথে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে জয়যুক্ত করার জন্য ভোট প্রার্থনা করেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২৯৮ নং আসনের জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ ইউসুফ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল মান্নান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *