আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বসবাসরত অর্ধশত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জুয়েল রানা এবং কার্য-সহকারী মো. ওসমান গনি।

