আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। উপজেলা প্রশাসনের তদারকিতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে উপজেলার ৫টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়।
পাঁচবিবি পৌর শহরের গোহাটি, পাঁচবিবি ডিগ্রি কলেজ গেট, দানেজপুর, স্টেশনের পূর্ব পাশে, কোতোয়ালী বাগ তিনমাথা মোড় এবং বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হয়।
৪৮০ টাকায় বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল (রাইস ব্র্যান), ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি।
আসন্ন ঈদুল আজহায় সকল শ্রেণি-পেশার মানুষ যাতে আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
ঈদ উপলক্ষে টিসিবির পণ্য সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে বলে জানান কাপশিয়া তাসরিন।

