সর্বশেষ :
20 Oct 2026, Tue

পশ্চিমবঙ্গের নদিয়ায় আজহারির নাম ভাঙিয়ে ভুয়া মাহফিলের প্রচারণা

পশ্চিমবঙ্গের নদিয়ায় আজহারির নাম ভাঙিয়ে ভুয়া মাহফিলের প্রচারণা, কালের বার্তা

ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মাওলানা মিজানুর রহমান আজহারির নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আয়োজক পক্ষ তাঁর নাম ভাঙিয়ে বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

এই প্রতারণার ঘটনার পর মাওলানা মিজানুর রহমান আজহারি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি স্পষ্ট করে জানান, উক্ত মাহফিলের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “এটি সুস্পষ্ট প্রতারণা ও মিথ্যাচার। স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই—এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে তাঁর সব তাফসির মাহফিল স্থগিত রয়েছে। ফলে ভারতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনাও নেই। তাই তাঁর নামে প্রচারিত যেকোনো মাহফিল সম্পূর্ণ ভিত্তিহীন।

দায়িত্বশীলতার অংশ হিসেবে তিনি সবাইকে সতর্ক করে বলেন, “এ ধরনের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন।” তিনি সকলকে সত্যের প্রতি অটল থাকা এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে সুরক্ষার দোয়া করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *