সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুষ্টিয়ার দৌলতপুরে চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা, আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রফিকুল ইসলাম নামে এক কৃষককে চায়ের দোকানে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার পর পঁচাভিটা গ্রামের ওবায়দুর রহমানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে।

চায়ের দোকানি ওবায়দুর রহমান জানান, রফিকুল ইসলাম মাগরিবের নামাজ পড়ে আমার দোকানে এসে বসে। বসার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত এসে সরাসরি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আশপাশের লোকজন তাদের ধাওয়া করার চেষ্টা করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আরও দু’জন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন- ছিদ্দিকুর রহমানের ছেলে রবজেল ফরাজি এবং হোসেন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এলাকাবাসীর ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেছেন তারা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, রফিকুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *