সর্বশেষ :
25 Oct 2026, Sun

পদ্মা নদীতে ৫১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, এতিমখানায় ইলিশ বিতরণ

পদ্মা নদীতে ৫১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, এতিমখানায় ইলিশ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ টাকা। এ সময় ১৫ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নদীর বিভিন্ন স্থানে পাতানো অবস্থায় ১ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ টাকা। এ ছাড়া জাল থেকে প্রায় ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

পরে মৎস্য কর্মকর্তার মৌখিক অনুমতিক্রমে উদ্ধার করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *